• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নেপালে ভূমিকম্পের পর ভূমিধস: নিহত ৩৬

rqz2l1naআন্তর্জাতিক ডেস্ক: নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে বুধবারের ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬য়ে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ২৭ জনের বেশি মানুষ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ‘নেপালি টাইমস’ পত্রিকাটি জানিয়েছে, বুধবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের তাপলেজুং জেলার বিভিন্ন গ্রামে ভূমিধস আঘাত হানে। তবেেএতে থিংলয়া, খোকলিং ও লিংতেপ গ্রামের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার আরো ছয়টি মৃতদেহ উদ্ধার করার পর দেশটিতে ভূমিধসে মৃতের সংখ্যা ৩৬ গিয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে একই পরিবার থেকে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর।

নেপালে প্রতিবছর ভূমিকম্প এবং ভূমিধসের মত প্রাকৃতিক দুর্যোগে বহু লোক মারা যায়। গত ২৫ এপ্রিল দেশটিতে আঘাত হেনেছিল ভয়াবহ ভূমিকম্প। এতে ৮ হাজার ৭শ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ধ্বংস হয়েছিল পাঁচ লাখের মত ঘরবাড়ি। ওই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই এই ভূমিধস আঘাত হানল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ