• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশি বেষ্টনীর মধ্যে জামায়াতের মিছিল

133736_1বগুড়া: জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে বগুড়া শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিবির অধ্যুষিত জামিল নগরের চারপাশে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। এতো কিছুর মধ্যেও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেলর আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়া শহর জামায়াতের উদ্যোগে হাকির মোড় ও ওলির বাজার এলাকার এ বিক্ষোভ মিছিল করা হয়।

পুলিশ জানায়, জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই শহরের নিরাপত্তা জোরদার করা হয়। শিবির অধ্যুষিত জামিল নগরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।

এছাড়া সরকারি আযিযুল হক কলেজ গেট, মফিজ পাগলার মোড়, শেরপুর রোডের মায়া মোটরসের সামনে, পিটিআই মোড়, টিটু মিলনায়তন মোড়, সেউজগাড়ি, নামাজগড়, বড়গোলা, চেলোপাড়া, কলোনীসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। শহরের সাতমাথায় সাঁজোয়া যান এপিসি ও জলকামানসহ অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হয়।

নিরাপত্তা জোরদারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে পুলিশের সব নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে সকাল সাড়ে ৭টায় শহরের হাকির মোড় ও ওলির বাজার এলাকার বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জামায়াত নেতা আজগর আলী, শিবির নেতা হাসমত আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ