• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর পরীক্ষা নয়

univ-NUসিসি ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আর ভর্তির কাজ শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে।

আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও পরামর্শক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম প্রথম আলোকে এ তথ্য জানান।

অধিবেশনে উপাচার্য বলেন, ২০১৬ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক ও ২০১৮ এর মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করা হবে।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেট সভায় ‘মুক্তিযুদ্ধ-বিরোধী’ এম এ বারীর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভবন রয়েছে, সেই নাম অবিলম্বে প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো বিশিষ্ট শিক্ষাবিদ বা বিশিষ্ট মুক্তিযোদ্ধার নামে ভবনটির নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ