• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পা ওয়ালা সাপ নিয়ে তোলপাড়

133885_1সিসি নিউজ: সাপের পা নিয়ে অনেক গল্প আছে। এমনও কথিত আছে, সাপের পা দেখতে পেলে নাকি তার দিন বদলে যায়! ঠিক তেমনই সাপের পা দেখার ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ওলঞ্চ গ্রামে। আর এ নিয়ে গ্রামজুড়েই হইচই পড়ে যায়।

বারুইপুরে হইচই পড়ে যাওয়া সাপটির পা নাকি দুটি! বিরল প্রজাতির কেউটে সাপের লেজের দিকের দুই ধারে হাঁসের মতো দুটো পা দেখা গেছে খবরে মুহূর্তেই উত্তাল হলো এলাকা। গ্রামের মানুষ এবং আশপাশের গ্রামের মানুষ এসে ভিড় করেন ওই অদ্ভুত সাপকে দেখতে। তোড়জোড়ও শুরু করেছিলেন পূজা-অর্চনার। শনিবার সকালে পুলিশ এসে সাপটিকে উদ্ধার করায় গ্রামবাসীদের আর সে সুযোগ হয়নি। খবর কলকাতার দৈনিক আজকাল এর।

জানা যায়, শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন গ্রামের চাঁদু মন্ডল। হঠাৎ টর্চের আলোয় দেখেন, রাস্তার ওপর বিষধর পদ্ম কেউটে। চাঁদু প্রথমে সাপটিকে রাস্তা থেকে হটানোর চেষ্টা করেন। কিন্তু সাপটি তার দিকে তাড়া করে আসে। চাঁদু তখন লাঠি নিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তারপর সাপটিকে পোড়াতে গিয়ে দেখেন লেজের দিকে হাঁসের মতো দুটো পা রয়েছে। আর এ কথা প্রচার হয়ে যেতেই গ্রামজুড়ে পড়ে যায় হইচই।

ওই সাপটিকে অলৌকিক মনে করছেন এলাকার মানুষ। অনুতপ্ত চাঁদু বলেন, সাপটিকে মারা ঠিক হয়নি তার। চাঁদুর বৃদ্ধা মা পুষ্পা মন্ডল রীতিমতো আতঙ্কিত। ঠাকুরের কাছে পূজা দেবেন বলে মনস্থ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ