• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় মহেন্দ্র সিং ধোনি

Dhoni1434365555খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিকেল ৪টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে এসে পৌঁছান তিনি। ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সঙ্গে ঢাকায় এসে পৌঁছেছেন সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়ান কুলকার্নি। টেস্ট খেলতে আগেভাগেই ঢাকায় এসেছিলেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।

বিমানবন্দরে নেমে সোজা সোনারগাঁও হোটেলে উঠবেন ধোনিরা। ১৮ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। দিবারাত্রির ম্যাচগুলো বেলা ৩টায় শুরু হবে।

ভারতের ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়ান কুলকার্নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ