• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু

Sur. Logoসিসি নিউজ: নীলফামারীসহ পার্শ্ববর্তী উপজেলার ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে তৈরি করা ডাইনামিক ওয়েব সাইট পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। ওয়েব সাইটের কারিগরী মান উন্নয়ণের কাজ সম্পন্ন হলে তা আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ জানিয়েছেন।
সূত্র মতে, বিটিসিএল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ডোমেইন নিবন্ধন করে দেশের খ্যাতনামা হোস্টিং কোম্পানি হোস্ট সাইনের মাধ্যমে ওয়েব সাইটগুলো তৈরি করেছে। ওয়েব সাইট তৈরিতে কারিগরী সহায়তা দিয়েছে সৈয়দপুরের প্রতিষ্ঠান সারপ্রাইজ বিডি ডটকম। ইতিমধ্যে সারপ্রাইজ বিডি ৩১ শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ওয়েব সাইট হস্তান্তর করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ২১ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট হস্তান্তর করবে বলে সারপ্রাইজ বিডির ডেভলভার মাহমুদ জামান জানিয়েছেন।
সারপ্রাইজ বিডি ডটকমের প্রধান নির্বাহী পরিচালক জসিম উদ্দিন জানান, পরীক্ষামূলক ভাবে চালুকৃত ডাইনামিক ওয়েব সাইটগুলো শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তৈরি। তিনি বলেন, তৈরিকৃত এসব সাইটের যাবতীয় সেবা সারপ্রাইজ বিডি বিনামূল্যে প্রদান করবে।
এ ব্যাপারে সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, পরীক্ষমূলক ওয়েব সাইটে ডাটা এন্ট্রির কাজ চলছে। শ্রীঘ্রই আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ