• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদকে রেহাই দেয়ার মিনতি ফিরোজের

kazi-firoz-rashidঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে স্পিকারের সামনে প্রশ্ন রেখেছেন পার্টির জ্যেষ্ঠ সদস্য কাজী ফিরোজ রশিদ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অব্যাহতিও চেয়েছেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নিজেদের বিরোধী দল হিসেবে প্রমাণে কৌশল খুঁজে ব্যর্থ হয়ে মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্পিকারের উদ্দেশে ফিরোজ প্রশ্ন রাখেন, ‘মাননীয় স্পিকার আমরা কি সত্যিকারের বিরোধী দল? মানুষ প্রশ্ন করে আমাদের কাছে। কী করলে আমরা সত্যিকারের বিরোধী দল হব?’

ফিরোজ রশীদ আরো বলেন, ‘মাননীয় স্পিকার আমি একসময় টকশোতে বেশি যেতাম। এখন কম যাই। মানুষ বলে, তোমরা কেমন বিরোধী দল। লাউয়ের আগাও খাবা, গোড়াও খাবা।’

জ্যেষ্ঠ এ সদস্য জাতীয় পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে দলের চেয়ারম্যান এরশাদের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতিও চান। তবে কার কাছে তিনি এ অব্যাহতি চেয়েছেন তা নিজের বক্তব্যে স্পষ্ট করেননি তিনি।

ফিরোজ রশিদ বলেন, ‘আমার দলের চেয়ারম্যান, তিনি আবার মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। এটা থেকে রেহাই চাই। জাতীয় পার্টি একটি বড় দল। আমাদের দলটাকে বাঁচতে দেন।’

রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে ধরে ফিরোজ রশিদ বলেন, ‘যখন যে ক্ষমতায় আসে আরেক দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা মামলা দেয়া হয়। এমনকি চুরির মামলাও দেয়া হয়। আবার ওই দল আসলে আগের দলের বিরুদ্ধে একই মামলা দেয়। এভাবে রাজনীতিবিদদের চোর বানানো হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ