• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকার ২ সিটির অনিয়ম খুঁজতে ৩ কমিটি

Oniঢাকা: বিভক্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনিয়ম তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠনে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, রাজী উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং ফজলে হোসেন বাদশা অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম.এ কাদের সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় সিটি করপোরেশনে বিভিন্ন খাতে লক্ষ্যমাত্রানুযায়ী অর্থ আদায় না হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। অতিদ্রুত একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করার তাগিদ দেয়া হয়। পাশাপাশি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর থেকে তাদের কার্যক্রম সম্পর্কে তদন্ত করার জন্য একটি কমিটি এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের ওপর আরও একটি কমিটি মন্ত্রণালয় থেকে গঠন করার পর আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন কমিটিতে উপস্থাপন করার সুপারিশ করা হয়।

বৈঠকে রাজশাহী ওয়াসা সম্পর্কে আলোচনা হয় এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত কার্যকর না করার অভিযোগে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৮ অনুযায়ী মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকেশৈলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শূন্য পদসমূহ দ্রুত পূরণ করারও তাগিদ দেয়া হয় কমিটির পক্ষ থেকে। এছাড়া বৈঠকে নতুন সড়ক নির্মাণের চেয়ে পুরাতন সড়কগুলোর রক্ষণাবেক্ষণের উপর অগ্রাধিকার প্রদানের সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ