• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জামায়াতের মিছিলে স্থানীয়দের হামলা

Barisal1434483189বরিশাল : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে বরিশালে জামায়াতের বের করা মিছিলে হামলা চালিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে নগরীর রূপাতলী চান্দু মার্কেট এলাকায় মহাসড়কে মহানগর জামায়াতের ব্যানারে বের হওয়া মিছিলের পেছনে ধাওয়া করে স্থানীয় জনতা।

এ সময় স্থানীয়রা মিছিলের ব্যানার কেড়ে নেয়। এক শিবির কর্মীকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।

আটক বায়জিদ ইসলাম বরিশাল পলিটেকনিট কলেজের ইলেক্ট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্র। সে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় জামায়াত একটি মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের প্রতিরোধ করে। এ সময় তারা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মিছিলে অংশগ্রহণকারী অন্যদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ