• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা মোদির

MODI1434471075সিসি ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন পান। শেখ হাসিনা জবাবে পবিত্র রমজান পালনে ভারতে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। খবর বাসসের।

ফোনে ভারতের প্রধানমন্ত্রী তার বাংলাদেশ সফরকালে বর্ণাঢ্য অভ্যর্থনা প্রদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ভারতের প্রধানমন্ত্রী মোদি চলতি মাসের ৬-৭ তারিখে বাংলাদেশ সফর করেন। এই সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার  বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ