• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টেকনাফ নদীতে বিজিবির উপর মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর গুলি: গুলিবিদ্ধ ১, নিখোঁজ ১

134375_1সিসি ডেস্ক: মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত জনপদ টেকনাফের নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানেরা টহল দেওয়ার সময় এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হয়েছে। অপর এক জওয়ান নিখোঁজ রয়েছে।
গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নদীতে বিজিবির বিশেষ টহল জোরদার রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৭ জুন ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নৌকা নিয়ে নাফনদীর লালদিয়া দ্বীপ নামক স্থানে বিশেষ টহলে যায়। এ সময় পাশ্ববর্তী দেশ মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) নদীতে থাকা বিজিপি সদস্যরা এই টহলদল বোঝাই নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এ সময় টহলরত নৌকায় থাকা এক বিজিবি জওয়ান বিপ্লব গুলিবিদ্ধ হয়। অপর এক জওয়ান রজব নিখোঁজ রয়েছে। তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এই ব্যাপারে টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাফনদীতে বিজিবির বিশেষ টহল বলবত থাকতে দেখা গেছে। কক্সবাজার সেক্টরের একটি সূত্র বিস্তারিত জানাতে না পারলেও এ ধরনের একটি ঘটনার কথা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ