• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রমজানে ওবামার শুভেচ্ছা

OBAMA1434626839আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে ওবামা বলেন, ‘চরম ধৈর্য ও রাতব্যাপি ইবাদাত বন্দেগির মাধ্যমে মুসলিমরা রমজানের প্রতিটি দিন মহিমান্বিত করে তোলেন। চরম ধৈর্যের মাধ্যমে বিশ্বাস, সহানুভূতি, ক্ষমা ও নিয়ন্ত্রণে রাখার সেরা সময় রমজান। রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার এবং নামাজে অংশ নেওয়ার মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে।’

রজমানে মধ্যপ্রাচ্যে সহিংস সংঘাত কমবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘বিশ্বের সব মুসলিম রমজানে সংঘাত, দারিদ্র্য, ক্ষুধা ও রোগপীড়িত লোকদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেবেন।’

রোজাদারদের জন্য হোয়াইট হাউজে দ্রুত একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রে ১৮ জুন বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে।

 তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস, দ্যা হিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ