• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এতিমদের সঙ্গে এরশাদের ইফতার

Ershad1434729495ঢাকা: পবিত্র মাহে রমজানের প্রথম দিন এতিমদের সঙ্গে ইফতার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বেগুনটিলা বাইতুস সালাত মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এতিমদের সঙ্গে এরশাদের ইফতারের আয়োজন করে স্থানীয় জাতীয় পার্টি।

জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘এতিমদের অবহেলা করা উচিত নয়। সবসময় তাদের পাশে থাকা উচিত। স্বয়ং আমাদের মহানবী (সা.) এতিমদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন।’

তিনি আরো বলেন, ‘দেশে দিন দিন মসজিদের সংখ্যা বাড়ছে। অন্যায়ের পরিমাণও বাড়ছে। আমরা কি পারছি ইসলামের পথে থাকতে? এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সিয়াম সাধণার মাধ্যমে রমজান মাসকে কাজে লাগাতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শিল্প প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থান সৃষ্টি করে মানবপাচার বন্ধ করতে হবে ‘

এতিমদের সঙ্গে এরশাদের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  তার ছেলে এরিক এরশাদ, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, সংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ