• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনয় ছাড়ছেন অমৃতা!

image_789_114307বিনোদন ডেস্ক: হঠাৎ করেই চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমৃতা খান। পড়াশোনা শেষ না করে আর অভিনয়ে ফিরবেন না বলে সবাইকে জানিয়ে দিয়েছেন।

এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে এই নায়িকার- নীরবের বিপরীতে ‘গেম’, শাহ রিয়াজের বিপরীতে ‘পাগলা দিওয়ানা’ ও তানভীরের বিপরীতে ‘গুণ্ডা : দ্য টেররিস্ট’ ছবির নায়িকা অমৃতা। হাতে ছিল আরো বেশ কিছু নতুন ছবির প্রস্তাব।

অমৃতা বলেন, ‘বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করেই যেন শোবিজে আসি। কিন্তু প্রথম ছবির প্রস্তাব পাওয়ার পর তাঁদের কথা রাখতে পারিনি। এরপর আরো দুটি ছবিতে কাজ করেছি। এখন আর না। আবার পড়াশোনায় মনোযোগ দিতে চাই। সামনেই এ লেভেল পরীক্ষা। এরপর যদি আবার ফেরার সুযোগ পাই, সেটা তখন দেখা যাবে।’

সম্প্রতি সরকারি অনুদানের ছবি ‘কাসার থালায় রুপালি চাঁদ’-এ অভিনয়ের প্রস্তাব দেন অভিনেতা-পরিচালক ড্যানি সিডাক। কিন্তু তাঁকেও ‘না’ বলেছেন অমৃতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ