• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী লাঞ্চিত করার অভিযোগ

Lanসিসি ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক ছাত্রী ও তার সাথে দেখা করতে আসা যুবককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, শনিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় ব্যাচের এক ছাত্রী তার সাথে দেখা করতে আসা এক যুবকের সাথে বেগম ফজিলাতুন্নেছা হলের সামনে কথা বলছিলো। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এবং ছাত্রলীগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরিফ ঘটনাস্থলে আসে এবং ঐ ছাত্রী ও যুবককে লাঞ্ছিত করে তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছেলেটি মোবাইল মেয়েটির হাতে দিলে মেয়েটি মোবাইল নিয়ে দৌঁড়ে হলের ভিতর প্রবেশ করে।

এসময় দুই ছাত্রলীগ নেতা ছেলেটিকে মারপিট করে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক হলে বসবাসরত এক ছাত্রী।

জানা গেছে, দেখা করতে আসা ছেলেটি প্রাইম মেডিকেল কলেজের ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, হলের সামনে বহিরাগত এক ছেলের সাথে মেয়েটি আপত্তিকর কর্মকাণ্ড করায় আমরা প্রতিবাদ করেছি মাত্র। তাদের লাঞ্ছিত মারপিট কিংবা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়নি।

এ বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট তুহিন ওয়াদুদ জানায়, আমি হলের মেয়েদের সাথে এ বিষয়ে কথা বলেছি। যেহেতু এটা হলের বাইরের ঘটনা সেহেতু এর দায় আমার উপর পড়ে না। তারপরও মেয়েটি যেহেতু আমার হলের সেহেতু সে লিখিত অভিযোগ জানালে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলবো।

বিষয়টি নিয়ে কথা বলতে সহকারী প্রক্টরকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ