রোববার দুপুরে উপজেলার কল্যাণী এলাকায় বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সরকার জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জাহেদা পরিবহনের বাসটি (টাঙ্গাইল-জ-০৪-০০৮৩) একটি মোটর সাইকেলকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রয় হারালে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।