সিসি নিউজ: সৌর বিদ্যুতের সেবা প্রদানে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে নীলফামারী-১ ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে সরকারের দেয়া এমপির বরাদ্দের উক্ত প্রকল্পের ১২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব সোলার প্যানেল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া, ডিমলা থানার অফিসার ইনচার্জ রহুল আমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ।