• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাবার বিরুদ্ধে ছেলের চাঁদাবাজি মামলা

Mamlaদিনাজপুর : বাবা ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সন্ত্রাসের অভিযোগ এনে জেলার কোতয়ালী থানায় মামলা করেছেন ছেলে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল দত্ত জানান, বাদী সারোয়ার আসফাক আহমেদ মামলায় অভিযোগ করেছেন, ১৮ জুন তার অটো রাইস মিল সংলগ্ন গরুর ফার্মের প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় বাবা এম এ কুদ্দুস (৭৫), ভাই সারোয়ার সাহেদ সোহেল লিটু (৪৭) ও সারোয়ার তানভীর আহম্মেদ লিপু (৪৫), আবুল হোসেনসহ (৪০) আরও অজ্ঞাত ১০-১২ জন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে প্রাচীর নির্মাণে বাধা দেন ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা পরিশোধ না করলে প্রাচীর নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। ঘটনার সময় বাদীর ছেলে সারোয়ার রুশদীর উপর হামলা করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আলহাজ এম এ কুদ্দুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বড় ছেলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। বৃদ্ধ বয়সে এ লজ্জার কথা কাকে বলব। আমার কিছু বলার নেই।’

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এটি পারিবারিক কোন্দলের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ