• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুস্তাফিজই সিরিজ সেরা

mutafiz1435165395খেলাধুলা ডেস্ক : প্রথম দুই ম্যাচে ম্যাচসেরা পুরস্কার নিয়ে সিরিজ সেরার দৌড়ে এমনিতেই এগিয়ে ছিলেন। বাকি ছিল শুধু তৃতীয় ম্যাচ শেষে আনুষ্ঠানিক ঘোষণা! শেষ ম্যাচে অলৌকিক কিছু না হওয়াতে মুস্তাফিজের হাতেই উঠে সিরিজ সেরার পুরস্কার।

নিজের প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। প্রথমটিতে পাঁচ  ও পরেরটিতে ছয় উইকেট। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বুধবার শেষ ম্যাচেও তুলে নেন ২ উইকেট।

দ্বিপাক্ষিক সিরিজে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিসের সঙ্গে শীর্ষে রয়েছেন ১৯ বছরের মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে তিন ম্যাচ খেলে হ্যারিস ১৩ উইকেট নিয়েছিলেন।

একই সঙ্গে প্রথম তিন ম্যাচ বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের ১৩ উইকেট সর্বোচ্চ সাফল্য। এর আগে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস, দক্ষিণ আফ্রিকার রাস্টি থেরন ও ইমরান তাহির ও জিম্বাবুয়ের ব্রায়ান ভেট্টরি নিজেদের প্রথম ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন।

সাতক্ষীরার এই তরুণ পেসার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচেও দুই উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের বিষ্ময়কর সৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ