• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছিটমহল বিনিময় শেখ হাসিনার কুটনৈতিক সফলতা- এরশাদ

file (1)কুড়িগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক সফলতার এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে দীর্ঘদিন ঝুলে থাকা  ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন। এজন্য আমি আ’লীগ ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই। এ কুটনৈতিক সফলতার কারনে ১১১টি ছিটমহলের নারী পুরুষরা নিদারুণ কষ্টের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছে।

বুধবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ছিট দাসিয়ার ছড়া আকর্ষিক সফরে এসে কালিরহাট বাজারে এক পথসভায় উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, দাসিয়ার ছড়ার বাসিন্দারা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক। আগামী ছয় মাসের মধ্যে এখানে সকল প্রকার উন্নয়ন হবে । দীর্ঘ ৬৮ বছর ধরে কোন সরকারই এ চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় এ চুক্তি বাস্তবায়ন হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি ধন্যবাদ জানাই। এখন ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে । তারা আমাদের বন্ধু । তারা আসবেন, আমরাও যাবো এইতো বন্ধুত্ব। এখন এখানে নাগরিকদের সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গঠন করা হবে । আপনাদের মাঝ থেকে চেয়ারম্যান হবেন । মেম্বার হবেন । রাস্তা ,সেতু ,স্কুল হাসপাতাল সবেই হবে । সরকারি সাহায্য ও সহযোগীতা পাবেন। এজন্য ছিটমহল উন্নয়নে বর্তমান সরকারের মাত্র ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে উন্নয়ন সম্ভব হবে না। ভারতের ভিতর ৫১টি ছিটমহলের জন্য ভারত সরকার অনেক টাকা দিয়েছে তাদের উন্নয়নের জন্য । কিন্তু আমাদের ১১১টি ছিটমহল উন্নয়ন এর জন্য আরো টাকা বরাদ্দ দিতে হবে। এখানে অঅসতে পেরে আমি ভিশন খুঁশি হয়েছি। ভবিষ্যতে আমি আবার আসবো,  তখন অনেক কথা হবে ।

ছিটমহল বিনিময় আন্দোলনের দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে পথ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, জাপা জেলা নেতা আজিজার রহমান ,নাগেশ্বরী পৌর মেয়র আঃ রহমান, আ ম,প আনিচুর রহমান ,ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক ,সাধারন সম্পাদক হবিবর রহমান , ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ ।
এর আগে দুপুর ১২ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির অফিস উদ্ধোধন করেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ