• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

Lasসিসি নিউজ: পৃথক ঘটনায় বৃহস্পতিবার নীলফামারীতে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাশের মধ্যে দুই কিশোর-কিশোরী এবং অজ্ঞাত এক যুবক রয়েছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে অজ্ঞাত এক ব্যাক্তির মোবাইল কলের কথা বলার পর জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের সেনাপদ রায়ের মেয়ে সোনালী রায় (১৭) তার নিজ ঘরে গলায় দড়ি দেয়। অপর দিকে গয়াবাড়ি ইউনিয়নের ফুটানিরহাট গ্রামের হাফিজুল ইসলামের পুত্র হাসানুর আলী(১৬) মায়ের সাথে অভিমান করে নিজ বাড়িতে বিষপান করে । বুধবার সন্ধ্যার পর পৃথক এই দুই ঘটনায় তাদের উদ্ধার করে প্রাণে বাঁচাতে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎনাধীন অবস্থায় ওই কিশোর কিশোরীর মৃত্যু ঘটে।

অপর ঘটনাটি ঘটে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে। বুধবার রাতে হাসপাতাল এলাকায় অজ্ঞাত এক যুবক(৩৫) রাস্তার উপর পড়ে থাকায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধান অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে। তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ