• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘মধ্যবর্তী নয়, ২০১৯ সালেই নির্বাচন’

Nasimঢাকা: মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচনের সম্ভাবনা নেই। আর ওই নির্বাচনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করা হবে।

রবিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী প্রতি পদে পদে ভুল করছেন, অন্যদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই, আপনি (খালেদা) রাজনীতির মাঠে থাকুন, ২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আপনার সঙ্গে ফাইনাল খেলা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আপনার সঙ্গে মাঠে খেলেই জিততে চাই। ওই নির্বাচনে আপনাকে হোয়াইটওয়াশ করা হবে। তাই আমরা চাই আপনি সুস্থ্য থাকুন।’

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময় যেভাবে কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। উনি বর্তমান সরকারকে জালেম বলেন, কিন্তু তার মতো জালেম এদেশে আর কেউ নেই।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগে গ্রামে ডাক্তার থাকতেন না! বর্তমান সরকার গ্রামে চিকিৎসক থাকার ব্যবস্থা করেছে, গ্রামে দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে রেকর্ড সংখ্যক ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে গ্রামে পাঠানো হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা সেবা সবার দোর-গোড়ায় নিয়ে যেতে প্রত্যেক জেলা হাসপাতালে সিসিইউ, আইসিউ করবো, যাতে এসবের অভাবে ঢাকায় আসতে গিয়ে কেউ মারা না যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ