• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেতন স্কেল পূনঃনির্ধারণের দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

HSTU-28-06-2015দিনাজপুর প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল পূনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার (২৮ জুন) বেলা ১১টায় হাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় ও সমিতির কার্যকরী সদস্য প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ডা. মো. ফজলুল হক, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর কৃষিবিদ ড. মো. সাইফুল হুদা, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিনুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, পস্তাবিত পে-স্কেল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চরম অপমানকর। এশিয়ার প্রায় দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু আছে। কিন্তু বাংলাদেশে উদ্দেশ্য প্রনোদিতভাবে শিক্ষকদের মর্যাদা হেয় করার জন্য তাদের বেতন স্কেল কয়েকধাপ অবনমন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড বাদ দিয়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা নিতান্তই অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের জন্য অপমানজনক। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড চালু করে ন্যূনতম সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন স্কেল প্রদান এবং পরবর্তী ধাপসমূহ যেমন-সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ক্রমানুসারে নির্ধারণ করার জন্য সরকারের কাছে আবেদন জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ