দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আনোয়ার হোসেন দুলাল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের চড়ারহাট এলাকায় এঘটনাটি ঘটেছে। নিহত আনোয়ার হোসেন দুলাল নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
দিনাজপুর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলা নিউজকে জানান, দুলাল চড়ার হাট থেকে বাড়ি ফেরার সময় পেছণ থেকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।