• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপরাধীদের ধরতে আইজিপির নির্দেশ

bangladesh_police1435494459ঢাকা : ঢাকা মহানগরের ছিনতাইকারী, চাঁদাবাজ এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের গ্রেফতারে অভিযান জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

রোববার বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এক সভায় আইজিপি এ নির্দেশ দেন। এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘রমজান মাস এবং ঈদকে ঘিরে আর্থিক লেনদেন বেশি হয়। ফলে প্রতিবছর এ সময় ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টি, চাঁদাবাজদের উৎপাত বেড়ে যায়। মানুষ যাতে নিশ্চিন্তে উৎসব করতে পারে এজন্য আমাদের বাড়তি শ্রম দিতে হবে। মানুষের আনন্দ নিশ্চিত করাই আমাদের আনন্দ। তাই রাত-দিন অফিসার ও ফোর্সদের মাঠে সক্রিয় থাকতে হবে। সিনিয়র অফিসারদেরকেও মনিটরিং বাড়াতে হবে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আইজিপিকে অবহিত করেন যে, ডিবি উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, চাঁদাবাজ, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে। ফলে এবার অজ্ঞান পার্টির দৌরাত্ম নেই। অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে তার ইউনিট তৎপর রয়েছে।

তিনি বলেন, ‘বিশাল এ মহানগরে দুই কোটি মানুষের মধ্যে কিছু অপরাধ হয়ে থাকে। সেগুলো উদঘাটনেও ডিএমপির সাফল্য রয়েছে।

সভায় ডিআইজি (অপারেশন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার  মারুফ হাসান, অ্যাডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম) জহিরুল ইসলাম ভূইয়া এবং ডিএমপির গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ