• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

accident_10493লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শরোর বাজার এলাকায়  ঢাকাগামী নৈশকোচ লালমনি পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

রোববার(২৮-জুন) বিকেলে সাড়ে ৫টায়  মিনিটের দিকে লালমনিরহাটের পাটগ্রামের শরোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার আব্দুর রহিমের ছেলে হোসেন আলী (৩০) ও রংপুরের গঙ্গাচড়া এলাকার আব্দুল আজিজ মুন্সির ছেলে আনোয়ার হোসেন(৩৫)।  স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

নিহত আনোয়ার হোসেন স্ত্রী নাজিরা বেগম, দুই মেয়ে স্মৃতি ও চিন্তিকে নিয়ে পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকায় শ্বশুড়বাড়ীতেই বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আঞ্চলিক সড়ক থেকে শরোর বাজার নামক এলাকায় মোটরসাইকেল যোগে আনোয়ার হোসেন এবং হোসেন আলী লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কে উঠার সময় বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ লালমনি পরিবহন(ঢাকা মেট্রো-ব- ১১০৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক হোসেন আলী বাসের মুখোমুখি ধাক্কায় মস্তিস্কে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আনোয়ার হোসেন ওই বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঘাতক বাসটিকে এবং মটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ