• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মসলায় কাঠের গুড়া: কারখানা জব্দ, আটক ১

atok-arrestসিসি ডেস্ক: মসলায় কাঠের গুড়া মিশানোর অপরাধে লালমনিরহাটে একটি মসলা কারখানা জব্দ করে খোরশেদ আলম(৩৭) নামে একজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।

রোববার (২৮ জুন) বিকেলে লালমনিরহাট শহরের উত্তর সাপ্টানা মুক্তিযোদ্ধা চত্বরে আলমগীর হোসেনের মসলা কারখানা জব্দ করে ডিবি পুলিশের একটি দল।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশ কার্যালয় সুত্রে জানা গেছে, ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন থেকে ভেজাল মসলা প্রস্তুত করে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। ওই কারখানায় একই সাথে ঝিনুক গুড়া করতো এমনকি ভেজাল মসলার সাথে ঝিনুকের গুড়াও মিশ্রন দিতো বেশী ওজনের লোভে।

স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমারের নেতৃত্বে এক দল পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় মরিচ ও হলুদের গুড়া মসলায় কাঠের গুড়া, রং ও ঝিনুকের গুড়া পাওয়া যায়। ওই কারখানা থেকে বিপুল পরিমান ঝিনুক ও কাঠের গুড়া জব্দ করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মুলহোতা কারখানা মালিক আলমগীর পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হন ওই এলাকার খোরশেদ আলম নামে এক মসলা ব্যবসায়ী।

ভেজাল মসলার কারখানা মালিক আলমগীর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি প্রদীপ কুমার দাস এর সত্যতা নিশ্চিত করেন । উৎস: উত্তরবাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ