• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন টাইগাররা

Mustafizur1435570025সিসি নিউজ : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে অভিনন্দন ও ধন্যবাদ পেতে শিগগিরই প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন ক্রিকেট টিমের সদস্যরা।

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন ইঙ্গিত দিলেন সংসদ নেতা শেখ হাসিনা।

সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট নিয়ে এক সময় আমাদেরকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা এই কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমার খুব আশা ছিল, ক্রিকেট দলের ছেলেদের হাতে ট্রফিটা নিজে তুলে দেব। কিন্তু একটু অসুস্থ থাকায় মাঠে যেতে পারিনি। তবে খুব শিগগিরই আমরা তাদের ডাকবো এবং সিরিজ জয়ের জন্য  অভিনন্দন ও ধন্যবাদ জানাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ