• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামার বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী জেল-হাজতে

Handখানসামা প্রতিনিধি: দিনাজপুরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীকে জেল-হাজতে নিয়েছে আদালত।
গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের  নাশকতা মামলার জামিনের জন্য আজ সোমবার দুপুরে খানসামা আমলি আদালতের ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল বারীর আদালতে আত্মসমর্পণ করে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মী। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আসামি পক্ষে ছিলেন দিনাজপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসহাক আলী ও দিনাজপুর  আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন।
মামলা সুত্রে সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের রাতে খানসামা উপজেলার জয়গঞ্জের ভোটকেন্দ্র দখল, অগ্নিসংযোগ, ব্যালোট বক্স ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন খানসামা থানার এসআই মামুন। দীর্ঘদিন আসামিরা পলাতক থাকার পর আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ