• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

argentinaখেলাধুলা ডেস্ক: একটা শঙ্কার কালো মেঘ ভর করে ছিল সেমিফাইনাল ম্যাচটি শুরুর আগ পর্যন্ত। এই প্যরাগুয়ের সঙ্গেই তো গ্রুপ পর্বে ড্র করতে হয়েছিল। এই প্যারাগুয়েই তো ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল। তা হলে না জানি কেমন প্রতিরোধ মেসিদের সামনে গড়ে তোলে তারা! কিন্তু না, দেখা গেলো প্রতিরোধ তো দুরে থাক, আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি তারা। উল্টো গোলবন্যায় ভেসে ৬-১ ব্যবধানে হেরে গেলো তারা। আর ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

এতবড় ব্যবধান, অথচ একটিও গোল আসেনি মেসির পা থেকে। আগের চার ম্যাচের মত আজ সেমিফাইনালেও গোলশূণ্য থাকলেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে তার পা থেকে গোল এসেছে মাত্র ১টি। তাও পেনাল্টি থেকে। গোল করতে না পারলেও প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ খেলেছেন তিনি। ৬ গোলের ৫টিরই যোগানদাতা ছিলেন এই বার্সা তারকা। মূলতঃ পুরো খেলাটার নিয়ন্ত্রণই ছিল তার পা থেকে।

মেসিছাড়া আর্জেন্টিার হয়ে অসাধারণ খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বলা যায় ডি মারিয়া নৈপুন্যের ম্যাচ এটি। গোলও করেছেন তিনি দুটি। এছাড়া বাকি গোলগুলো এসেছে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, হ্যাভিয়ের পাস্তোরে এবং মার্কোস রোজোর পা থেকে। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস ব্যারিয়স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ