সিসি ডেস্ক: ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) খুলছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ডাইনিং ও ক্যানটিন খুলে দেওয়া হয়েছে।
এদিকে গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ ফিরছে পবিপ্রবিতে। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর, ১ নম্বর গেট, ২ নম্বর গেট, বকুল তলা, লাইব্রেরি চত্বর, দুলা ভাইয়ের দোকান, নৌকা চত্বর, শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে।