• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধায় ছাত্রের লাশ উদ্ধার: আটক-৫

murder-Lalহাতীবান্ধা প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধা নিখোঁজ স্কুলছাত্র রিপন (১৪) লাশ উপজেলার পরিত্যাক্ত ঘর থেকে উদ্ধার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলা চত্ত্বরের একটি পরিত্যাক্ত ঘর থেকে ওই লাশ উদ্ধার করে। রাতেই হত্যার সাথে জড়িত থাকার অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন কে আটক করেছেন পুলিশ।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিংঙ্গমারী গ্রামের আইয়ুব আলীর ছেলে ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিপন গত সোমবার বিকালে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু রাত অবদি সে ফিরে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁিজ করে। পরেও তার কোন হদিস পাওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।

বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলা চত্ত্বরের অফিসার্স ক্লাবের পাশে একটি পরিত্যাক্ত ঘর থেকে হঠাৎ বিকট গন্ধ পায় আশপাশের লোকজন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় হতভাগ্য রিপনের লাশ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাকে হত্যার পর লাশ ফেলে রাখে দুবির্ত্তরা।

আটকৃতরা হলে, উপজেলার সিংঙ্গীমারী গ্রামের আব্দুল জলিল ছেলে জয়নাল চকিদার (৪০), আমের আলীর ছেলে সজিব (১৭), মহির আলীর ছেলে ফজলু মিয়া (১৮), সেকেন্দার আলীর ছেলে স্বপন (১৬), ছলিমুদ্দিনের ছেলে আশাদুজ্জামান ইসলাম (১৭)।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ৫ জন কে আটক করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ