• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিনেমায় পূর্ণিমার ফেরা অনিশ্চিত !

Purnimaবিনোদন ডেস্ক: ঈদের পর সিনেমাতে ফিরবেন বলে যে সিদ্ধান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একমাত্র কন্যার জন্মদিনে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণিমা জানান দিয়েছিলেন তিনি ফিরছেন।

পূর্ণিমার এই ফেরার সংবাদে আনন্দিত হয়ে দু’একজন নির্মাতা তার সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু পূর্ণিমা প্রথম প্রথম সাড়া দিলেও এখন আর তার কোন সাড়া পাচ্ছেন না বলে জানালেন একজন নির্মাতা। তাকে দুইদিন সময় দিয়ে পূর্ণিমা সেটা বাতিল করেছেন বলে তিনি জানান। অথচ অভিনয়ে ফেরার জন্য পূর্ণিমা নিজেকে তৈরি করছিলেন। ইতিমধ্যেই সানন্দে একটি পত্রিকার ফটোশুট করেছেন, ছোট পর্দারও একটি বড় কাজ করেছেন। কিন্তু সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দোটানায় রয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, পূর্ণিমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে নতুন করে। মায়ের সঙ্গে তার এবং তার স্বামীর বনিবনা হচ্ছে না। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকছে। এই ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকার জন্য পূর্ণিমা নিজের নিকুঞ্জের বাড়ি ছেড়ে ভাড়া করা বাসায় ওঠার প্রস্তুতি নিচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ণিমা নতুন বাসায় নতুন করে তার সংসার সাজাচ্ছেন। এ কারণেই কারও সঙ্গে কোন প্রকার যোগাযোগ রাখছেন না। কিন্তু তারকাদের গোপন কথা গোপন থাকে না। ঘরের মধ্য থেকেই বের হয়ে যায় হাঁড়ির খবর। মা ও বড় বোনের সঙ্গে বিবাদ, নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় যাওয়ার সিদ্ধান্ত থেকেই তার চলচ্চিত্রে ফেরার বিষয়টা রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ বড় একটা ছবির মাধ্যমে পূর্ণিমার চলচ্চিত্রে প্রত্যাবর্তন করার সুযোগ তৈরি হয়েছিল। পরিচালক বেশ আগ্রহ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথম প্রথম পূর্ণিমাও বেশ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে পরবর্তীতে পূর্ণিমার আগ্রহে ভাটা পড়ে যায়। এখন নতুন বাসায় নতুন করে সংসার সাজিয়ে তিনি নিজেকে কতটা নির্বিবাদে চলচ্চিত্রে উপস্থাপন করতে পারবেন, কিংবা কিভাবে চলচ্চিত্রের জন্য সময় বের করবেন- এটাই বড় প্রশ্ন।

আর অনিশ্চয়তাটাই এখানে। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা পূর্ণিমা প্রায়শই পারিবারিক অথবা ব্যক্তিগত ঝুট-ঝামেলায় জড়িয়ে নিজের অবস্থান নষ্ট করেন। যখনই তাকে নিয়ে চলচ্চিত্র শিল্প আলোর মুখ দেখার প্রস্তুতি নেয়, তখনই তিনি কোন না কোন ঝামেলা বাধিয়ে ফেলেন। যেমন বাধালেন এখন। পরিস্থিতি কতটা জটিল হলে একজন নায়িকাকে তার নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠতে হয় তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। পূর্ণিমাকে নিয়ে চলচ্চিত্রের দুঃখ অনেক। যোগ্যতা, সম্ভাবনা, গ্ল্যামার, অভিনয় ক্ষমতা, জনপ্রিয়তা- অনেকের চেয়েই বেশি থাকা সত্ত্বেও শুধু নিজের দোষে কাঙ্ক্ষিত অবস্থানে নেই পূর্ণিমা। তারপরও তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীদের অনেক আশা ছিল। কিন্তু সাম্প্রতিক জটিলতা সেই আশাকে অনেকটাই দুরাশায় পরিণত করছে। পূর্ণিমা এখন কি করেন, সেটা দেখার জন্যই তার শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন।

দৈনিক মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ