• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনপা’র কেন্দ্রীয় কমিটিতে রদ-বদলের সিদ্ধান্ত

bonpa1সিসি নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির সভা ৩ জুলাই শুক্রবার বনপা’র নিজস্ব কার্যালয়ে (শাপলা ভবন, ৪৯ মতিঝিল (৪র্থতলা) রুম নং-৪০৮) অনুষ্ঠিত হয়। বনপা’র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে বক্তব্য ও মতামত প্রদান করেন সুভাষ সাহা, মোরছালীন বাবলা, কাজী কবির হোসেন, মিজানুর রহমান হেলাল, ইঞ্জি: রোকমুনুর জামান রনি, আমিরুল ইসলাম আসাদ, তারেকুজ্জামান খান, বেলায়েত হোসেন,আনোয়ার হোসেন, জোহরা পারভীন জয়া, এ্যাড. মুজাহিদুল ইসলাম,শেখ ফয়েজ আহমেদ, আবুল কালাম আজাদ, প্রদীপ ঘোষাল অপু, খলিল উদ্দিন ফরিদ,আব্দুস সালাম, লুৎফর জামান লিটন,এস এম,এ মনসুর মাসুদ,মোহাম্মদ কামাল হোসেন,মিজানুর রহমান, শাকিল ইফতে খার,আতিউর রহমান। অনলাইনে বক্তব্য রাখেন সিঙ্গাপুর থেকে রাজু আহমেদ দিপু, লন্ডন থেকে মুনীর চৌধুরী, কক্সবাজার থেকে অধ্যাপক আকতার চৌধুরী, সিলেট থেকে মুহিত চৌধুরী, নেত্রকোনা থেকে সোহেল রেজা, রাঙামাটি থেকে নির্মল বড়ূয়া মিলন, চট্টগ্রাম থেকে এম, আলী হোসেন, সিলেট থেকে মুহিত চৌধুরী ও সাইফুল ইসলাম তালুকদার, রাজশাহী থেকে সেলিম ভান্ডারী, রংপুর থেকে মুরাদ হোসেন, রাঙামাটি থেকে জুঁই চাকমা, উখিয়া থেকে ওবায়দুল হক আবু চৌধুরী, যশোর থেকে ওয়ালি উল্লাহ, নারায়ণগঞ্জ থেকে লাইভ নারায়ণগঞ্জডটকম এর সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, বি,বাড়িয়ার নবিনগর থেকে গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।

সভায় অনলাইন গণমাধ্যম নীতিমালা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহনের জন্য দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানানো হয়।

বনপা’র কার্যক্রমকে আরো গতিশীল করার স্বার্থে কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদ-বদলের সিদ্ধান্ত গৃহিত হয়। ২০১২ সাল থেকে যে সকল পোর্টাল মালিক/সম্পাদক বনপা’র আন্দোলন সফল করতে অসামান্য অবদান রেখে যাচ্ছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। যে সকল নিউজ পোর্টালের মালিক বনপা’র কেন্দ্রীয় সিদ্ধান্ত ও প্রেস বিজ্ঞপ্তি তাদের স্বস্ব পোর্টালে ইচ্ছাকৃত ভাবে প্রচার করবেন না, সে সকল পোর্টালের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়।

সভায় বনপা’র কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন উপলক্ষে সুভাষ সাহাকে আহ্বায়ক, মিজানুর রহমান হেলালকে যুগ্ম-আহ্বায়ক, ইঞ্জি. রোকমুনুর জামান রনিকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন আমিরুল ইসলাম আসাদ, তারেকুজ্জামান খান,বেলায়েত হোসেন, সোহেল রেজা, জোহরা পারভীন জয়া ও আনোয়ার হোসেন। এই কমিটি আগামী ৮ তারিখের মধ্যে সভাপতির কাছে কেন্দ্রীয় পূর্ণগঠিত কমিটির খসড়া জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় চ্যানেল আই এর সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও যুগের চিন্তা২৪ডটকম এর সম্পাদক মোরছালীন বাবলা ও লাইভ নারায়ণগঞ্জডটকম এর সম্পাদক মুহাম্মদ কামাল হোসেনসহ ১০ জন নিউজ পোর্টাল মালিক আনুষ্ঠানিকভাবে বনপাতে যোগদান করায় তাঁদের অভিনন্দন জানানো হয়।

স্বাধীনতা বিরোধী শক্তির মুখপত্র দ্য রিপোর্টের সরকার বিরোধী ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে দ্য রিপোর্টসহ যে সকল পোর্টাল সরকার বিরোধী ভুমিকায় অবতীর্ণ তাদেরকে চিহৃিত করে তালিকা প্রস্তুত পূর্বক তা তথ্যমন্ত্রণালয়ে জমা দানের সিদ্ধান্ত গৃহিত হয়।

পূর্ব নির্ধারিত মত বিনিময় সভায় ‘বনপা পরবিারের’ সদস্যদের পেশাগত ও মানবিক প্রয়োজনে বনপা’র সকল পর্যায়ের সদস্য নীতিগতভাবে সমস্যাক্রান্ত ‘বনপাবন্ধু’র কল্যাণে নিঃশর্তভাবে পাশে দাঁড়াবে, এছাড়া জাতীয় স্বার্থে বনপা প্রতিষ্ঠা ও আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য বনপা’র প্রতিষ্ঠাতা  সভাপতি শামসুল আলম স্বপন, বনপা’র প্রধান উপদেষ্টা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে অভিনন্দন জানানো হয়। বিশেষ করে বনপা প্রদত্ত বিনামূল্যে অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশনের পরামর্শ চুড়ান্ত খসড়া নীতিমালায় অন্তর্ভূত করতে অসামান্য অবদান রাখায় প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ইতিহাসের স্বাক্ষর হযে রইলেন বলে বনপা’র এই সভায় কৃতজ্ঞচিত্তে স্মরণ করে দেশের কৃতিসন্তান মোস্তফা জব্বারের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তথ্যমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরে আসার পর নির্ধারিত তারিখে বনপা’র ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ