• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাফফার চৌধুরীর শাস্তি দাবি করেছে বিএনপি

BNP-LOgo1428858478সিসি ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ  স্থায়ী মিশনে এক অনুষ্ঠানে বিশিষ্ট কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী আল্লাহ ও রাসুলুল্লাহ (স:)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন- অভিযোগ করে তার শাস্তি দাবি করেছে বিএনপি।

দলটি বলছে, গাফফার চৌধুরী আস্তিক বা নাস্তিক হতে পারেন। কিন্তু ধর্ম নিয়ে কথা বলে তিনি মুসলিম সম্প্রদায়ের মনে আঘাত দিয়েছেন। এমন অবস্থায় বাংলাদেশের আইন অনুযায়ী তার শাস্তি দাবি করেছে দলটি।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ‘আবদুল গাফফার চৌধুরী আল্লাহর ৯৯টি নাম নিয়ে ব্যঙ্গ করেছেন। রাসুলুল্লাহ সম্পর্কে আপত্তিকর কথা বলেছেন। তার এই বক্তব্যে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে আঘাত লেগেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দেশের আইন অনুযায়ী তার শাস্তি দাবি করছি।’

পন বলেন, ‘এই বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠান বন্ধ না করে জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেন তাকে সংবর্ধনা ক্রেস্ট উপহার দিয়েছেন। আমরা বিস্মিত হয়েছি যে, জাতিসংঘ মিশনে আল্লাহ-বিদ্বেষী কথা বলার জন্য গাফফার চৌধুরীকে অতিথি হিসেবে হাজির করা হলো!

‘আমরা বিশ্বাস করতে চাইনা এ ঘটনায় সরকারের কোনো সম্পৃক্ততা আছে। তাই সরকারের তদন্ত করে দেখা উচিত এতে আবদুল মোমেনের কোনো হাত আছে কিনা’- বলেন তিনি।

রিপন বলেন, ‘গাফফার চৌধুরী শুধু ধর্ম নিয়ে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই সে দেশের বিনাশও কামনা করেছেন। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব পড়বে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ