• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেমার রক্তমাখা ছবি প্রকাশে ক্ষুব্ধ ধর্মেন্দ্র

hema_malini1বিনোদন ডেস্ক: ২ জুলাই রাতে জয়পুর থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলিউডের এক সময়ের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী ও বর্তমান বিজেপি সাংসদ নেত্রী হেমা মালিনী। দুর্ঘটনার পর পরই সাড়া ভারতজুড়ে তার রক্তমাখা ছবি প্রকাশ করে সংবাদ মাধ্যম, আর তাতেই চটেছেন দাপুটে অভিনেতা ও হেমার স্বামী ধর্মেন্দ্র।

জানা গেছে, দুর্ঘটনার শিকার হেমার রক্তমাখা ছবি প্রচার করায় সংবাদ মাধ্যমের প্রতি আহত হয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র, এমনকি তিনি সংবাদ মাধ্যমের এমন আচরণকে অপরিপক্ক বলেও আখ্যা দিয়েছেন।

ধর্মেন্দ্র এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার রাতেই আমি হেমার ওমন ছবি আমি সংবাদ মাধ্যমে দেখেছি। এবং ওর এমন মারাত্মক অবস্থা দেখে রাতেই আমি জয়পুর চলে যেতে চেয়েছিলাম, কিন্তু হেমাই ফোন করে আমাকে বারণ করায় আর যাওয়া হয়নি। সংবাদ মাধ্যম হেমার এমন ছবি দিয়ে খবর প্রকাশ করা উচিত হয়নি।

অন্যদিকে, হেমা মালিনী কন্যা অভিনেত্রী এশা দেওল এক সংবাদ সম্মেলনে মায়ের দুর্ঘটনা নিয়ে মুখ খুলেন। দুর্ঘটনায় নিহত শিশুটি ও তার পরিবার বিষয়ে এক প্রশ্নে এশা জানান, রাজনৈতিক পরিবার হিসেবে নয়, বরং মানবিক কারণে অবশ্যই আমরা নিহত শিশুটির পরিবারকে সর্বোত সাহায্য করবো। নিহত ওই শিশুটির জন্য এখন হৃদয় থেকে ভালোবাসা জানানো ছাড়া আর কিই বা করতে পারি।দুর্ঘটনা বলে কয়ে আসে না, আগে থেকে কেই জানেও না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ