• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে ভূয়া প্রকল্প দেখিয়ে এডিপির টাকা আত্মসাত

Attosadচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ কিস্তির প্রকল্পের বরাদ্দকৃত লাখ লাখ টাকার উন্নয়ন কাজে অনিয়ম ও লোপাটের অভিযোগ উঠেছে। ২০১৪-১৫ অর্থবছরের এলজিইডির বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের নামে গৃহীত হয়। এই প্রকল্পের বিপরীতে সর্বশেষ ২২ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য টাকাও বরাদ্দ দেয়া হয়।
৩০ জুনের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করার কথা থাকলেও প্রকল্পের কাজ না করে ভুয়া মাস্টার রোল দেখিয়ে বরাদ্দকৃত সিংহভাগ টাকা লোপাট করা হয়েছে। উপজেলা পরিষদের গেট হতে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ হতে ডরমেটরী এবং উপজেলা পরিষদ হতে কোয়ার্টার পর্যন্ত রাস্তা কর্পেটিং ও সীলকোট করন ও উন্নয়ন কাজের ৬ লাখ টাকা বরাদ্দ হয় কিন্তু কাজের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রান্তিক চাষিদের মাঝে স্প্রে-মেশিন সরবরাহ বাবদ ২লাখ ৪৪হাজার টাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীয়া সমাগ্রী বাবদ প্রায় ৩লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ইউনিয়নে নলকূপ বিতরন বাবদ প্রায় ৫লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও তারও কোন খবর পাওয়া যায়নি শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন প্রকল্প ঘুরে জানা গেছে দু-চারটি নামে মাত্র কাজ ও বিতরন দেখিয়ে ভুয়া মাস্টার রোল তৈরি করে বেশির ভাগ টাকায় উপজেলা প্রকৈশলী নজরুল ইসলাম ও প্রকল্প চেয়ারম্যানরা ভাগবাটোয়ারা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি চড়াও হয়ে বলেন যান যান লেখেন আমার কিছুই হবে না আর তথ্যও দিতে পারবো না দরকার হলে চেয়ারম্যান বা ইউএনও কাছে যান। পরে এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার মুখোমুখি হলে তিনি জানান টাকা আছে কাজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ