• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আলীম জুট মিল শ্রমিকদের লাঠি মিছিল

Khulna-Alim-7-7-by-shewlyখুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকদের লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় মিছিলটি আলীম গেট থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলীম গেটে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদ।

সেখানে বক্তব্য দেন, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আব্দুর হামিদ, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৬৮ সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত আলীম জুট মিল ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে রাষ্ট্রীয় মালিকানায় আসে। ১৯৮২ সালে বাংলাদেশি মালিকদের অন্তত ৫১ শতাংশ শেয়ার রয়েছে এরকম ৩০টি জুট মিল সেসব মালিকদের কাছে হস্তান্তর করার সরকারি আদেশ জারি করা হয়। পরে এ অনুযায়ী ২৯টি মিল হস্তাস্তর করা হলেও মেসার্স আলীম ও সহ-উদ্যোক্তারা ৪১ দশমিক ৬০ শতাংশের বেশি শেয়ার দেখাতে না পারায় মিলটি তাদের কাছে হস্তান্তর করা হয়নি। মিলটি বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে।

বক্তারা আরও বলেন, পরবর্তীতে ষড়যন্ত্র ও শেয়ার জালিয়াতির মাধ্যমে ৬৬ দশমিক ৬২ শতাংশ শেয়ার দেখিয়ে আদালত থেকে রায় গ্রহণ করেন উদ্যোক্তা পক্ষ। বর্তমানে মিলটি তাদের মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এতে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কে ভুগছে।

তারা অবিলম্বে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ