সিসি নিউজ : হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে চুড়ান্তভাবে বহিষ্কারের চিঠি পেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার বিষয়টি নিশ্চিত করেন।
লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে স্পিকারের কাছে। হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করার আট মাস পর আওয়ামী লীগ এ সংক্রান্ত চিঠি স্পিকারের কাছে পাঠিয়েছে ।
তবে প্রাক্তন এই মন্ত্রীর সংসদ সদস্য পদ থাকবে কী না সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানা যায়নি।