• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিরণমালা ও রংবাজের দখলে চিলমারীর বাজার

chilmari----চিলমারী প্রতিনিধি: গতবারের ন্যায় এবারও চিলমারীর ঈদের বাজার দখলে নিয়েছে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় চরিত্রের নামে বাজারে আসা পোশাকগুলো। ইতিমধ্যে এসব পোশাক শহরকে ছাড়িয়ে জায়গা করে নিয়েছে মফস্বলের হাট-বাজারগুলোতেও। দোকানে দোনে শোভা পাচ্ছে এসব পোশাক।
শুধূ পোশাক নয় এবারের ঈদ বাজারে সেসব জনপ্রিয় চরিত্রের নামে বাজারে এসেছে অলঙ্কার থেকে শুরু করে স্যান্ডেল পর্যন্ত। তবে সবকিছুই গরীবের নাগালের বাইরে। আকাশচুম্বী দামের কারণে মধ্যবিত্ত ক্রেতারা হিশশিম খাচ্ছেন। ভারতীয় চ্যানেল স্টাল জলশা‘র কিরণমালা কতটা আমেজ তৈরী করেছে এবারের ঈদের বাজারে গেলেই আঁচ করা যায়। সেই সাথে ছেলেদের জন্য রংবাজ সার্ট। উপজেলার সকল বাজারের বিপনী বিতানেই ভারতীয় সিরিয়ালের অভিনেত্রীদের নাম ও ছবির ট্যাগ ঝোলানো পোশাকের দৌরাত্ম। বাজারে আসা সব শ্রেনীর ক্রেতার নজরও বাংলা সিরিয়ালের অভিনেত্রীর নাম ঝোলানো পোশাকগুলোর দিকেই। সদর থানাহাট বাজারের বেশকটি বিপনী বিতাণ ঘুরে দেখা গেছে চারদিকে শুধুই ‘কিরণমালা’। এর আগে ‘ঝিলিক’ এবং গত বছর জায়গা দখল করে নিয়েছে পাখি আর এবারে ‘কিরণমালা’র দখলে। বাসা থেকে মার্কেট সবখানেই যেন ‘কিরণমালা’ রব উঠেছে। প্রতিটি দোকানেই ক্রেতাদের প্রথম চাওয়া ‘কিরণমালা’। ‘কিরণমালা’র দাম কতো, বাচ্চাদের কিরণমালা আছে ? এছাড়াও পাখি, সারারা, মৎস্যকুমারী, ফ্লোর টাচ, লুঙ্গিজামার চাহিদাও এবছর চোখে পড়ার মতোই।
মাফি ফ্যাশনের বিক্রেতা বাবলুর সাথে কথা বলে জানা গেছে, ‘কিরণমালা’র চাহিদা আকাশচুম্বী। তার মতে এখানে কিরণমালা‘র দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির পোশাক পাওয়া যাচ্ছে। যার দাম এক হাজার টাক থেকে চার হাজার টাকা। আর ছেলেদের রয়েছে রংবাজ সার্টসহ বিভিন্ন ছবি ও নায়কের নামে পোশাক। একই দোকানে বসে কথা হয় নারী ক্রেতা সঙ্গে। তার মতে এবারের ঈদের বাজারে কিরণমালা‘র চাহিদার পাশাপাশি দামও আকাশচুম্বী। প্রতিটি দোকানেই কিরণমালা‘র পোশাকের ব্যাপক চাহিদা। সব পরিবারের মেয়েদের ঈদের চাহিদা কিরণমালা। আর শিশুদের রংবাজ একটি সাট কিনেছেন তার দাম ৭শত টাকা। তবে কিরণমালা‘র চাহিদা পোশাককে ছাড়িয়ে জুতা আর গহনার বাজারেও দাপট সৃষ্টি করেছে। কিরণমালা‘র জুতা বিক্রি করেছে ছড়া দামে। তবে বিভিন্ন দোকানে কিরণমালা‘র জুতা বিক্রি প্রসঙ্গে একাধিক ক্রেতার মতে শুধুমাত্র বিক্রি বাড়াতেই এসব নাম দেয়া হয়েছে। ঈদের বাজারে আসা কিরণমালা পোশাকের বিশেষত্ব জানতে চাইলে একাধিক বিক্রেতা এ প্রতিনিধিকে বলেন, পোশাকের আসলে নাম হয় না। ভারতীয় সিরিয়ালে কিরণমালা ‘কটি’ পরে বলে কটিওয়ালা ফোর পিসের নাম দেওয়া হয়েছে কিরণমালা। আর তাতেই বিভিন্ন শপিংমলে এসে ক্রেতাদের চাওয়া ‘কিরণমালা’ ? তাদের মতে চরিত্রের জনপ্রিয়তাও এসব নাম নির্ধারণের পেছনে একটি বড় কারণ। মমিনুল নামের একজন ক্রেতা বলেন, “গতবার পাখি আর এইবার কিরণমালা বলে বাচ্চারা মাথা খারাপ করে ফেলছে। অনেকেই বেশী দামে এসব নাম সর্বস্ব পোশাক কিনতে পারলেও অনেকেই অর্থাভাবে বিমুখ হয়ে বাড়ি ফিরছে। তবে সচেতন মহলের অনেকেই চিলমারীসহ দেশজুড়ে অনাকাঙ্খিত অপমৃত্যু ঠেকাতে অবিলম্বে এসব ভারতীয় সিরিয়ালের নামে বাজারে আসা পোশাকের বাজারজাত ও বিক্রি বন্ধে সরকারী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ