গ্রেপ্তার আবদুস সালাম (২২) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে সালামকে গ্রেপ্তার করা হয়।
তার কাছে কনডেন্সড মিল্কের দুটি কৌটা পাওয়া যায়। এর মধ্যে একটিতে ৬৮০টি এবং অন্যটিতে এক হাজার ২০০ ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি।