• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাপার দু’পক্ষে গোলাগুলি ভাঙচুর, আটক ১৮

Sylhet2সিলেট: সার্কিট হাউসে জাতীয় পার্টির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ব্যাপক গোলাগুলিও হয়। সংঘর্ষ চলাকালে সার্কিট হাউসে ব্যাপক ভাঙচুর চালায় উভয়পক্ষ। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দলটির ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বুধবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরীর ধোপাদিঘীর পাড়ে বুধবার জেলা জাতীয় পার্টির ইফতার পার্টি ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। সেখানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে আবদুল্লাহ সিদ্দিকী ও ইয়াহইয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে জিয়াউদ্দিন বাবলুর হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।

এদিকে ইফতারের পর জিয়াউদ্দিন বাবলু নগরীর সুরমাপাড়স্থ সার্কিট হাউসে উঠেছেন এমন ধারণা করে আবদুল্লাহ গ্রুপের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। রাত ৮টার দিকে ইয়াহইয়া তার অনুসারীদের নিয়ে সেখানে যাওয়ার পর উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ চলাকালে সার্কিট হাউসেও ব্যাপক ভাঙচুর চালায় নেতাকর্মীরা।

সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেখান থেকে জাপার ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার সহকারি কমিশনার সাজ্জাদুল আলম  জানান, জাপার দুই গ্রুপের সংঘর্ষ থামাতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জাপার ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ