• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত

55637_1আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টায়) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মাজমা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তারা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। কাজ শেষে আবাসস্থলে ফেরার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকা আকষ্মিকভাবে বিস্ফোরণ ঘটে। ওই সময় ট্রাকটি একটি সেতু পার হচ্ছিল। পরে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।

তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। ওই ৯ জনই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী বলে জানা গেছে। আহত ২৭ জনেরও বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তবে ছুটির দিন থাকায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এখনো এ বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে গত সোমবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে তায়েফ আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নাসির নামে একজন, বুধবার মদিনা রোডে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে  জানান মাসুদ নামে এক প্রবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ