পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন কাটা পড়ে ব্যাঙ্গি পাগলি (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত ব্যাঙ্গি পাগলি পার্বতীপুর উপজেলা চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার কাপজিপাড়া গ্রামের মৃত শাদাতুল্লার মেয়ে।
পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া খুলনা রকেট মেইল ট্রেন বার্মা ফিলিং স্টেশনের পেছনে ৩৪৫ নং রেল ব্রিজের ওপর কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।