• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পরিবহন মালিকদের সড়ক অবরোধ

55649_1সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বাস মালিক সমিতির একটি বাস টাঙ্গাইলে আটকের প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ করেছে পরিবহন মালিকরা। এতে শুক্রবার সকাল থেকে সৈয়দপুর দিয়ে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এরআগে বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া নাদের পরিবহনের একটি বাস টাঙ্গাইলে আটকে দেয় সেখানকার পরিবহন মালিক সমিতি। খবর পেয়ে শুক্রবার সকালে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় সড়কে আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ শুরু করে মালিক সমিতি।

এতে সৈয়দপুরের ওপর দিয়ে আশপাশের ৪ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে বলেন, আগামীকাল শনিবার বেলা তিনটার দিকে সৈয়দপুর বাস মালিক সমিতির কার্যালয়ে টাঙ্গাইল বাস মালিক সমিতির সাথে সৈয়দপুর বাস মালিক সমিতির বৈঠকে এর সুরাহা হবে। আর বৈঠকের এ সিদ্ধান্তের কারনে সড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ