• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহী-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

US-Bangla-Airlines-Aircraft-01-newsnextbdরাজশাহী: রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর দ্বিতীয় এয়ারলাইন্স হিসেবে এ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ইউএস-বাংলা।

সপ্তাহে তিনদিন রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এতে ফ্লাইটের সংখ্যা আরও তিনদিন বাড়লো রাজশাহীতে। বর্তমানে বাংলাদেশ বিমান সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং সদস্য শেখ সাদী শিশির জানান, শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাদের প্লেন রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যাবে।

তিনি জানান, ইউএস-বাংলা রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহের সোম, বুধ ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে। নির্ধারিত দিনে বেলা ৩টা ১০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে নির্দিষ্ট ফ্লাইট। পৌঁছাবে ৩টা ৫০মিনিটে। রাজশাহী থেকে ৪টা ১০মিনিটে ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে ৪টা ৫০ মিনিটে।

বর্তমানে সপ্তাহের শুক্র, রোব ও মঙ্গলবার এ রুটে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা অভ্যন্তরীল রুটে আবারও উড়ান শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ