• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইতিহাস গড়লেন সানিয়া মির্জা

Saniaখেলাধুলা ডেস্ক : উইম্বলডন চ্যাম্পিয়নশিপের নারী দ্বৈতের ফাইনালে উঠেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। শুক্রবার সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি সেমিফাইনালে রাকুয়েল কোপস জোন্স-আবিগাইল স্পিয়ার্স জুটিকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। শুক্রবার অল ইংল্যান্ড ক্লাব মাঠে ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-২ সেটে জয় পায় সানিয়া-হিঙ্গিস জুটি। আর এর মধ্য দিয়ে প্রথম কোনো ভারতীয় টেনিস তারকা হিসেবে মর্যাদাকর টুর্নামেন্ট উইম্বলডনের ফাইনালে ওঠার ইতিহাস গড়েছেন সানিয়া মির্জা।

অবশ্য ১২ বছর আগে উইম্বলডনের জুনিয়র ক্যাটাগোরিতে দ্বৈতের শিরোপা জিতেছিলেন ভারতের এই টেনিস কন্যা। সানিয়া মির্জা সিনিয়র ক্যারিয়ারে শিরোপা জিততে না পারলেও তার সঙ্গী মার্টিনা হিঙ্গিস এর আগে দুবার (১৯৯৬ ও ১৯৯৮) নারী দ্বৈতের শিরোপা জিতেছেন। এমনকি ১৯৯৭ সালে এককের শিরোপা জিতেছিলেন। তাই ফাইনালে জয়ের ক্ষেত্রে বেশ আশাবাদী এই জুটি।

সানিয়া মির্জা মিশ্র দ্বৈতে এর আগে দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও নারী দ্বৈতে শিরোপা জেতা হয়নি। এর আগে নারী দ্বৈতে ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন। উইম্বলডনে নারী দ্বৈতের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি মুখোমুখি হবেন রাশিয়ার মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ