খানসামা প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশের কোন গ্রাম আর অন্ধকারে থাকবে না। একটি দেশের উন্নয়নের প্রথম শর্তই হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। তাই বিদ্যুৎতের সঠিক ব্যবহার বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ এর উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তিনি বলেন, এই অঙ্গিকার পূরণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্তরে প্রধান মন্ত্রীর কার্যালয় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ৬টি নতুন বাড়ী, পাকেরহাট বীর মুক্তিযোদ্ধাগণের নামফলক ও সৌর সড়ক বাতি স্থাপন, উপজেলার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীর ৪২ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল নতুন ভবন উদ্বে¢াধন, পররাষ্ট্র মন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হইতে গরীব ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার রোগীর চিকিৎসাজনিত চেক বিতরণ, খানসামা ডিগ্রী কলেজ ফল বাগান ও সোলার প্যানেল স্থাপন, পাকেরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান ফটক এর উদ্ধোধন, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রীর সহধর্মীনি শাহীন আলী, বরেন্দ্র উন্নয়ণ কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম খান, দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেড,এইচ মোঃ আলী শামীম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর ডিজিএম আবু উমাম মোঃ সাহাবুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ এজামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ। মন্ত্রী কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।