• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বব্যাপী একই তারিখে রোজা-ঈদ পালনের আহ্বান

rouf_bari1436615207সিসি নিউজ : একক বিশ্ব হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ এবং আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি, বাংলাদেশের উদ্যোগে শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্বের যে কোনো স্থানে সর্বপ্রথম নতুন চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে রোজা ও ঈদ পালন প্রসঙ্গে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি, বাংলাদেশের প্রেসিডেন্ট আলহাজ খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আখতার হোসাইন আহমদীনূরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, বিজ্ঞানী, ইসলামি চিন্তাবিদ ও গবেষকসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চাঁদকেন্দ্রিক সব ইবাদতে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ অনুষ্ঠানে প্রাক্তন প্রধান বিচারপতি এম এ রউফ বলেন, দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সঠিক দিন-ক্ষণে ইবাদত-বন্দেগী পালনের স্বার্থে সঠিক পন্থায় চাঁদের হিসাব করা জরুরি। এ লক্ষ্যে সর্বস্তরের মানুষের মাঝে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। মানুষকে বুঝাতে পারলে আমরা সফল হতে পারব।

সভাপতির বক্তব্যে সৈয়্যেদ শাহনূরে আখতার হোসাইন বলেন, আল-কোরান ও হাদিস শরীফের আলোকেই চাঁদের হিসাব করতে হবে। দেশভিত্তিক চাঁদ দেখার নির্দেশ কোথাও নেই, বরং কোনো মুসলিম সাক্ষ্য দিলে তা গ্রহণীয়।

তিনি বলেন, বিজ্ঞানের কল্যাণে বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। তাই আধুনিক বিজ্ঞানের সাহায্য নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য, ও সম্প্রীতির লক্ষ্যে নতুন চাঁদ দেখা ও চাঁদের হিসাবের সব বিভ্রান্তি দূর করতে হবে। আল্লাহ এক, কোরান এক, চাঁদও এক। এ জন্য কোরআন-হাদিসের নির্দেশনার আলোকে চাঁদের হিসাবে ঐক্য প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ