• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনপ্রশাসনে চালু হচ্ছে ই-ফাইলিং

Ministry_of_Public_Administration1436639779ঢাকা : প্রথাগত নথির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির কার্যক্রম ই-ফাইলিং চালু হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

এ পদ্ধতিতে ডাক গ্রহণ ও প্রেরণ এবং নথিতে সিদ্ধান্ত গ্রহণ ইলেকট্রনিক পদ্ধতিতে খুব সহজে ও দ্রুততম সময়ে করা সম্ভব হবে।

সচিবালয়ে রোববার সকাল ১১টায়  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক।

ই-ফাইলিং পদ্ধতিতে ‘নথিতে উত্থাপিত নোট, গৃহীত সিদ্ধান্ত, পত্রজারি, নথির অবস্থান, তারিখ ও সময়সহ সব তথ্য সফটওয়্যারে লিপিবদ্ধ থাকবে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করাও সম্ভব হবে। এর ফলে নথি কার্য্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

এই প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কর্মকর্তারা যেকোনো স্থান থেকে, এমনকি দেশের বাইরে অবস্থানকালেও দাপ্তরিক কাজ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ